সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল, দাবি রোনালদোর

ফাইল ছবি

বিশ্ব ফুটবলে ব্রাজিলকে আর আগের মতো ‘একক ফেভারিট’ মনে করেন না দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তবে ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের কারণে দলটি এখনও বিশ্বের অন্যতম পরাশক্তি বলেই মনে করেন তিনি।

রোনালদোর মতে, ব্রাজিল এখনও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হলেও ২০০০ সালের শুরুর দিকের মতো আধিপত্য আর নেই। ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপা না জেতার বিষয়টিও দলটির বর্তমান অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।

২০০২ সালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের ফাইনালে নিজেও খেলেছিলেন রোনালদো। সেই শিরোপার পর আর বিশ্বকাপ জিততে পারেনি সেলেসাওরা।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বর্তমান ব্রাজিল দলের অন্যতম বড় সমস্যা হলো আগের মতো বিশ্বমানের স্ট্রাইকারের অভাব। রোমারিও কিংবা পরবর্তীতে অ্যাড্রিয়ানোর মতো ‘গোলমেশিন’ এখন আর তৈরি হচ্ছে না।

রোনালদোর ভাষায়, ‘আধুনিক ফুটবলে আক্রমণভাগের খেলোয়াড়দের বল ছাড়াও অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়, যা আগের দিনের গোলমেশিন ধরনের খেলোয়াড়দের চরিত্রকে পুরোপুরি বদলে দিয়েছে। তবে আমাদের স্বীকার করতে হবে—ব্রাজিলে আবারও কার্যকর স্ট্রাইকার তৈরি এবং তাদের সঠিকভাবে গড়ে তোলা জরুরি।’

তিনি আরও বলেন, বিশ্ব ফুটবলে এখন আর কোনো একক পরাশক্তির আধিপত্য নেই। ইউরোপ, দক্ষিণ আমেরিকার পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার দলগুলোও আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

তবে ব্রাজিলের ফুটবল ইতিহাস ও ঐতিহ্যের কারণে দলটির প্রতি প্রত্যাশা সবসময়ই বেশি থাকে বলে মনে করেন এই কিংবদন্তি।

রোনালদো বলেন, ‘ব্রাজিলের ইতিহাস ও ফুটবল সংস্কৃতির কারণে প্রত্যাশা সবসময়ই অনেক বেশি থাকে। আমরা ইতিহাসের সবচেয়ে সফল দল, তাই নতুন প্রজন্মের ওপর চাপও অনেক বেশি।’

বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে মূল ভরসা মাতেউস কুনহা। চলমান বিশ্বকাপে তিন ম্যাচে তিন গোল করেছেন এই ফরোয়ার্ড। গ্রুপ সি-তে শীর্ষে থেকে শেষ করা ব্রাজিল শেষ ৩২-এ খেলবে জাপানের বিপক্ষে।

তবে রোনালদোর মতে, এই পারফরম্যান্সের ভিত্তিতে ব্রাজিলকে শিরোপার প্রধান দাবিদার বলা যাবে না। তার বিশ্বাস, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং জার্মানিই এখন ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।

তিনি বলেন, ‘ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা খুব ভালো ফুটবল খেলছে এবং খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জার্মানিও সবসময় বিপজ্জনক। এগুলোই ব্রাজিলের শিরোপা জয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী।’

এনএনবাংলা/