সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ: জাহেদ উর রহমান

ছবি : বাসস

আওয়ামী লীগের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ কিংবা তৃণমূল আওয়ামী লীগ—যে নামেই ডাকা হোক না কেন, আওয়ামী লীগ নামে কোনো কর্মসূচি পালন করা যাবে না।’

তিনি আরও বলেন, আদালতের আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তবে আদালতের সিদ্ধান্ত পরিবর্তিত হলে সে অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইনগত বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা অনুসরণ করছে না। তিনি গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রতিহত করেছে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ, চীন ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈদেশিক নীতি নির্ধারণ করবে।

ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এতে বাংলাদেশের ওপর নতুন কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হবে না। বরং এ পদক্ষেপ দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের জনগণের স্বার্থ বিবেচনায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এ বিষয়ে অন্য কোনো দেশের উদ্বেগ প্রকাশের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

এনএনবাংলা/