সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত রয়েছে চীন। এ বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের চাহিদা ও অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে অংশ নেবে চীন। তিনি বলেন, এ প্রকল্প নিয়ে চীনের অবস্থান আগের মতোই রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।

রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে চীন। এর বাইরে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই বলেও উল্লেখ করেন তিনি।

এনএনবাংলা/