সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকলেও, এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আপাতত এ বিষয়ে কোনো নতুন বা দৃশ্যমান অগ্রগতি হয়নি।’

বৈদেশিক সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে, সেটি তৃতীয় কোনো দেশের উদ্বেগের কারণ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।’

তিনি আরও জানান, চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার বিষয়টি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে।

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে।’

এ ছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশগ্রহণকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সুসম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।

এনএনবাংলা/