সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

ফাইল ছবি: শামীম আহমেদ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮২ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, খুলনায় ২৮ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৯৬৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮২ হাজার ৭৫৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এনএনবাংলা/