সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বালন ও দ্রোহের গান

জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ও তাঁদের স্মৃতিকে অম্লান রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বালন এবং দ্রোহের গান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি।

শনিবার (৪ জুলাই) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, কুবি ছাত্রশক্তির আরাফ ভূইয়া, আবরার ফাহিম, নাইম ভূইয়া সহ অনেকে।

শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়ে ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান’ গানটি পরিবেশন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলে ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত’—শ্লোগান দেন।

এডভোকেট তরিকুল ইসলাম বলেন, ‘জুলাই গণভ্যুত্থানের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যলয়ে হলেও এই আন্দোলনকে বেগবান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মূলত ১১ জুলাই যখন কুবি শিক্ষার্থীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে তখন থেকে সারাদেশের মানুষ একযোগে আন্দোলনে অংশগ্রহণ করা শুরু করে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ এর ১লা জুলাই শুরু হওয়া এই আন্দোলন এখনো চলমান রয়েছে। যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সংস্কারের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন এই আন্দোলন বজায় থাকবে।’

নাবিদ নওরোজ শাহ বলেন, ‘২০২৪ সালে যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেই চিন্তাটা মাথায় রেখেই জুলাইকে স্মরণ করে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।’

এনএনবাংলা/