সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগেই ফল জানিয়ে দিল ‘জ্যোতিষী’ বিড়াল

ছবি: সংগৃহীত

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এমন একটি দল আছে, যাদের বিপক্ষে এখন পর্যন্ত কখনো জয়ের দেখা পায়নি ব্রাজিল। সেই দলটি হলো নরওয়ে।

আজ (রাত) বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও সেই নরওয়ের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। দুই দলের অতীত পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের কিছুটা দুশ্চিন্তায় ফেললেও আশার বার্তা দিয়েছে আলোচিত জ্যোতিষী বিড়াল ‘মিলু’।

মিলুর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এবারই প্রথমবারের মতো নরওয়েকে হারাবে ব্রাজিল। শুধু তাই নয়, এই জয়ের মাধ্যমে চলতি শতাব্দীতে অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া একমাত্র দল হিসেবেও নতুন কীর্তি গড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলমান বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল আগেই অনুমান করেছিল মিলু এবং সেগুলো বাস্তবেও মিলেছে। এ কারণেই ব্রাজিলিয়ান সমর্থকদের বড় একটি অংশের কাছে বিড়ালটি এখন সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মিলুকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেক সমর্থকের বিশ্বাস, আগের ম্যাচগুলোর মতো এবারও তার ভবিষ্যদ্বাণী সত্যি হবে।

একজন সমর্থক লিখেছেন, “জাপানের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়ার পরও আমি মিলুর ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছিল। তাই নরওয়ের বিপক্ষেও একই রকম ফলের আশা করছি।”

মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতিটিও বেশ ব্যতিক্রমী। তার মালিক নাতান পিনহেইরো দুটি একই ধরনের খাবারের বাটি রাখেন। প্রতিটি বাটির পেছনে প্রতিদ্বন্দ্বী দুই দলের পতাকা লাগানো থাকে।

এরপর মিলুকে ছেড়ে দেওয়া হয়। যে বাটি থেকে সে প্রথম খাবার খেতে শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে এই পদ্ধতি নিয়ে বিতর্কও কম হয়নি। অনেকের অভিযোগ, নাতান পিনহেইরো ইচ্ছাকৃতভাবে মিলুকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। যদিও তিনি এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

অভিযোগের জবাবে পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছেন পিনহেইরো। তার দাবি, সেখানে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। মিলু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই নিজের পছন্দ অনুযায়ী একটি বাটি নির্বাচন করে।

তবে মিলুর শতভাগ সাফল্যের ধারায় প্রথমবারের মতো ছেদ পড়ে গতকাল (৪ জুলাই) আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে, যেখানে তার পূর্বাভাস মেলেনি। এরপরও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এবার মিলুর ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে কি না।

এনএনবাংলা/