Skip to content

Upcoming
Portugal
0-0
Spain
Source: ESPN

কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : পুতুল

কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার নানা ধরনের প্রণোদনা দিচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাটোরের লালপুরে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনে এই কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রোপা আমন ধানের উন্নত বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা, জৈব সারসহ নানা কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরজানা শারমীন (পুতুল), এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুর, নাটোরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়, যা তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা যোগাবে বলে আশা প্রকাশ করা হয়।