সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে এসব জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (৫ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং যাদুকাটা ও ভুগাই নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুই দিন পর্যন্ত আরও কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এনএনবাংলা/