সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন ৬ থানা-আউটপোস্ট চায় ভারতের পুলিশ

ছবি: সংগৃহীত

রাজশাহী সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্তসংলগ্ন এলাকায় নতুন করে তিনটি থানা ও তিনটি পুলিশ আউটপোস্ট স্থাপনের প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানান, প্রস্তাব অনুযায়ী বর্তমানে চালু থাকা তিনটি পুলিশ আউটপোস্ট ও ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা হবে। একই সঙ্গে সেখানে জনবলও বাড়ানো হবে।

প্রস্তাবিত নতুন থানাগুলো হবে মালদা জেলার কালিয়াচক থানার অধীন গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। বর্তমানে থাকা আউটপোস্ট ও ফাঁড়িগুলোকে উন্নীত করেই এসব থানা গড়ে তোলা হবে।

এ ছাড়া হবিবপুরের জাজইল এবং বামনগোলা থানার জগদল্লায় নতুন দুটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টকে উন্নত করে নতুন আউটপোস্ট হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

জেলা পুলিশের প্রস্তাবে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নতুন থানা ও পুলিশ আউটপোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/