সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ দিনের মধ্যে হামের উপসর্গ নিয়ে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গত ২৫ জুন হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছিল।

রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬৪৫ জন।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮৮ জন, সিলেটে ৮৫ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ৯২৫ জন। এর মধ্যে ৮৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩৪ জন, রাজশাহীতে ৩৮ জন, সিলেটে ৭৯ জন, চট্টগ্রামে ১৮৯ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ৫১ জন, খুলনায় ৪৯ জন এবং রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ১২২ জন।

এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬৩২ জন।

এনএনবাংলা/