সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

নাটোর ডিবি  পুলিশের অভিযানে মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার

নাটোরে পৃথক দুইটি চুরির ঘটনায় জড়িত চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার সোহেল মোটরস শোরুম থেকে ট্রায়াল দেওয়ার নামে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি। এ ঘটনায় ১ জুলাই নাটোর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর ডিবির একটি দল অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ জুলাই রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকায় একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ১৯ জুন সন্ধ্যায় গাওপাড়া ঢালান বাজার এলাকায় রাস্তার পাশে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ৬ জুলাই নাটোর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকা থেকে স্বাধীন প্রামানিক (২৭) ও হাসান আলী (২৬) নামে দুইজনকে গ্রেফতার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার চামারী সোনাপুর এলাকা থেকে হেলাল সরদার (৪৬) ও নাঈম ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা অটোভ্যান ক্রয়কারী স্বপন বাবু (২৮) কে সিংড়া উপজেলার কালিকাপুর গ্রাম থেকে আটক করা হয়। তার বাড়ির সামনে থেকে একটি অটোভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—হাসান আলী, স্বাধীন প্রামানিক, হেলাল সরদার, নাঈম ইসলাম, স্বপন বাবু এবং আরিফুল ইসলাম। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।