Skip to content

Upcoming
Norway
0-0
England
Source: ESPN

বিশ্বকাপ ফাইনালে উঠতে ইয়ামালকে প্রেমিকা ইনেসের প্রকাশ্য অনুরোধ

ছবি: ইন্টারনেট

বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় ভরসা তরুণ তারকা লামিন ইয়ামাল আগেই জানিয়েছিলেন, স্পেনের অন্যতম তারকা হওয়াকে তিনি চাপ হিসেবে দেখেন না। তার লক্ষ্য শুধু নিজের সেরাটা খেলে দলকে গর্বিত করা। তবে বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রেমিকা ইনেস গার্সিয়ার একটি প্রকাশ্য অনুরোধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এবারের বিশ্বকাপে ফিফার অন্যতম বড় পরিবর্তন হিসেবে ফাইনালে ১১ মিনিটের হাফটাইম শো রাখা হয়েছে। ইতোমধ্যে জানানো হয়েছে, এই আয়োজনে পারফর্ম করবেন শাকিরা, বিটিএস, কোল্ডপ্লে, ম্যাডোনা এবং কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। বিশেষ করে বিবারের নাম ঘোষণার পর বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়ার, যিনি প্রকাশ্যেই জাস্টিন বিবারের একজন বড় ভক্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইনেস গার্সিয়া ইয়ামালকে যেকোনোভাবেই হোক স্পেনকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়ার আহ্বান জানান। পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকের মতে, তার বার্তায় বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের খেলার চেয়ে জাস্টিন বিবারের হাফটাইম শো দেখার আগ্রহই বেশি গুরুত্ব পেয়েছে।

এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ঐতিহ্যবাহী ফুটবল সমর্থক সমালোচনা করে বলেছেন, এতে এমন ধারণা তৈরি হয়েছে যে বিশ্বকাপ ফাইনালের গুরুত্ব যেন হাফটাইম শোর কারণেই বেড়েছে, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির জন্য লড়াইয়ের কারণে নয়। আবার কেউ কেউ এটিকে বিশ্বকাপকে অতিরিক্ত ‘আমেরিকানাইজড’ করার আরেকটি উদাহরণ বলেও মন্তব্য করেছেন।

ইয়ামাল আগে চাপ অনুভব না করার কথা বললেও, প্রেমিকার এই প্রকাশ্য অনুরোধের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিষয়টি। তবে বাস্তবতা হলো, স্পেনের সামনে এখনও কঠিন পথ বাকি। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হলেও দলটি এখন পর্যন্ত প্রত্যাশিত ছন্দে খেলতে পারেনি।

কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে দাপটের সঙ্গে হারিয়ে শেষ আটে উঠেছে বেলজিয়াম। ফলে সেমিফাইনালে যেতে হলে স্পেনকে টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। সেই লক্ষ্য পূরণ করতে পারলে এক ধাপ এগোবে স্পেন, আর ইনেস গার্সিয়ার প্রকাশ্য অনুরোধও বাস্তবায়নের আরও কাছে পৌঁছাবে।

এনএনবাংলা/