সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে বেড়ে গেল ডিম-কাঁচামরিচের দাম

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় বেড়েছে ডিম ও কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া প্রতি ডজন ফার্মের ডিম এখন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। তবে সবজি, ব্রয়লার মুরগি এবং চালের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম রয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি।

মাছের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩‌০ টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাওরানবাজারের মাছ বিক্রেতা কুদ্দুছ জানান, কয়েক মাস ধরেই মাছের বাজারে বড় পরিবর্তন নেই। তবে ইলিশসহ বড় মাছের সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দাম উচ্চ পর্যায়েই রয়েছে। অন্যদিকে ধানমন্ডির ক্রেতা ফাহাদ বলেন, প্রায় সব ধরনের মাছের দামই বেশি, যদিও বৃষ্টির কারণে দাম বেড়েছে কি না তা নিশ্চিত নন।

ডিম বিক্রেতা রশীদ জানান, গত সপ্তাহের তুলনায় প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে সাদা ডিম ১২০ টাকা এবং ব্রাউন ডিম ১৩০-১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

এনএনবাংলা/