সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন

৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এমন চারটি দল, যাদের প্রত্যেকের ট্রফি ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ শিরোপা। ছবি: সংগৃহীত

দেখতে দেখতেই শেষ পর্যায়ে পৌঁছে গেছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন শেষ চারের চারটি দলই পূর্বের বিশ্বকাপজয়ী।

ফলে এখনই নিশ্চিত হয়ে গেছে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা কোনো নতুন দলের হাতে উঠছে না। সেমিফাইনালে ওঠা প্রতিটি দলই আগে অন্তত একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে, আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ ও সর্বশেষ ২০২২ সালে, স্পেন ২০১০ সালে এবং ইংল্যান্ড ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র দুইবার। ১৯৭০ সালের বিশ্বকাপে শেষ চারে ছিল পশ্চিম জার্মানি, ইতালি, উরুগুয়ে ও ব্রাজিল। এরপর ১৯৯০ সালের আসরে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, ইতালি ও আর্জেন্টিনা।

অর্থাৎ, দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এমন চারটি দল, যাদের প্রত্যেকের ট্রফি ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ শিরোপা। ফলে ২০২৬ বিশ্বকাপের শেষ চার ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ সেমিফাইনাল লাইনআপ হিসেবে জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। পরদিন একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এনএনবাংলা/