সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক

মেজর (অব.) মো. মোজাফফর হোসেন/ফাইল ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের পর তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল পরবর্তীতে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

১৯৮১ সালের ২৯ মে সরকারি সফরে চট্টগ্রামে যান জিয়াউর রহমান। পরদিন, ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। পরে বিপথগামী সেনাসদস্যরা তার মরদেহ চট্টগ্রামের রাউজানের একটি গভীর জঙ্গলে গোপনে কবর দেয়।

হত্যাকাণ্ডের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করে ঢাকায় আনা হয়। এরপর লাখো শোকার্ত মানুষের অংশগ্রহণে শেরেবাংলা নগরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।

এনএনবাংলা/