সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেক্সিকোতে বুথে ট্রাকের ধাক্কা, নিহত ১৯

অনলাইন ডেস্ক :

মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোল বুথে ধাক্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় পিউবলা সিটির সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের শনিবার দুপুরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের একটি টোল বুথে বেশ কিছু গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে। মেক্সিকোর ফেডারেল রোডস অ্যান্ড ব্রিজ অ্যান্ড রিলেটেড সার্ভিসেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, টোল বুথ অতিক্রম করার সময় ট্রাক ছয়টি গাড়িকে টেনে নিয়ে যায়, এতে ১৯ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চালকও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।