সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

স্নিগ্ধা চৌধুরীর বিলাসী জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে অভিযোগ

ছবি: স্নিগ্ধা চৌধুরীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সাম্প্রতিক সময়ে বিতর্কিত মডেল ও অভিনয়শিল্পী স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধান এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমদ দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন।

দুদকের প্রাপ্তি শাখায় জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, দৃশ্যমান কোনো বড় আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্নিগ্ধা চৌধুরী বিলাসবহুল জীবনযাপন করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ পর্যন্ত তিনি ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে দুটি সিনেমায় কাজ করেছেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, ‘প্রেশার কুকার’ সিনেমায় স্নিগ্ধা চৌধুরীর নিজেরও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে অংশ নেওয়া সত্ত্বেও তিনি কোটি টাকা মূল্যের গাড়ি ব্যবহার করেন এবং বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়, ব্ল্যাকমেইলিং, অবৈধ উপায়ে সম্পদ অর্জন, মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার সখ্যতা রয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক একটি ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে অভিযোগে বলা হয়, স্নিগ্ধা চৌধুরী প্রকাশ্যে দাবি করেছেন, তার মূল্যবান গাড়ি মিরপুরের মতো এলাকায় চলাচলের উপযুক্ত নয়। এছাড়া সবসময় বডিগার্ড সঙ্গে রাখা এবং তার প্রভাবশালী বয়ফ্রেন্ড দেশের শাসনব্যবস্থাকে পরোয়া করেন না—এমন উসকানিমূলক ও অবমাননাকর মন্তব্য করতেও তাকে দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে উল্লেখ করে, স্নিগ্ধা চৌধুরীর অর্জিত সম্পদের উৎস দ্রুত অনুসন্ধান এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আবেদনকারী।

তবে অভিযোগপত্রে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে স্নিগ্ধা চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএনবাংলা/