সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস

রাজধানীর একটি পাম্পে গ্যাসের জন্য সিএনজি-অটোরিকশার দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস নিতে পারছেন না চালকেরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালক ও রাইড শেয়ারকারীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা কমে যাওয়ায় কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না তারা।

আজ বুধবার রাজধানীর একাধিক ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও গ্যাসের চাপ না থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি নিতে পারছেন না চালকেরা। ফলে অনেককে দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনিক আয়ে।

এদিকে গ্যাসের জন্য অপেক্ষারত যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি করছে। ফলে শুধু চালকরাই নন, গ্যাস সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে পুরো নগরবাসীকে।

চালক ও গ্যাসচালিত যানবাহন ব্যবহারকারীদের পাশাপাশি এই সংকটের প্রভাব পড়েছে গৃহস্থালি কাজেও। গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গৃহিণীরাও।

ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় তাদের সময় ও আয়—দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে সড়কে যানজটও বাড়ছে। এই পরিস্থিতি থেকে নগরবাসীকে দ্রুত মুক্তি দিতে গ্যাস সংকট সমাধানে সরকারের যথাযথ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

এনএনবাংলা/