সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেট্রোরেলে আগামী মাস থেকে রাতের যাত্রার সময় বাড়ছে

ছবি: সংগৃহীত

রাতের যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রীসেবা আরও সহজ করতে মেট্রোরেলের রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আগামী মাস থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়তে পারে। এর ফলে শেষ ট্রেন রাত ১১টায় ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া রাতের শেষ ট্রেনগুলোর মধ্যে বর্তমানে থাকা ২০ মিনিটের বিরতি কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শেষ সময়ে মেট্রোরেলে যাত্রীদের চাপ কিছুটা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেনচালক বা অপারেটর প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে, যা আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে নতুন অপারেটরদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু করা হবে।

সূত্র আরও জানায়, রাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজের সময়সূচিতে পরিবর্তন আনতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির কাজও চলছে।

এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। তবে সময় বাড়ানোর পর যাত্রী সংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। ফলে রাতের শেষ ট্রেনে এখনো ব্যাপক ভিড় হচ্ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের চাপ সামাল দিতে আবারও মেট্রোরেলের রাতের যাত্রার সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল।

এনএনবাংলা/