সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডা, প্রকাশ্যে যুবকের গুলিবর্ষণ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাইওয়ে থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন।

পরে ওই যুবক ও তার সঙ্গে থাকা এক তরুণী গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে রাস্তার মাঝখানে পার্কিং করে এক যুবক ও তরুণী চা খেতে নামেন। এ সময় স্থানীয়রা গাড়িটি সড়কের পাশে সরিয়ে পার্কিং করার অনুরোধ করলে ওই যুবক ও তরুণীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে নেমে ওই তরুণী স্থানীয় এক যুবককে থাপ্পড় দেন।

পরবর্তীতে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা এগিয়ে এলে গাড়িতে থাকা যুবক পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এবং গাড়ি নিয়ে দ্রুত কেটে পড়েন। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাজনিত কারণে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএনবাংলা/এফএস