সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

ছবি: সংগৃহীত

ডারউইন সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারানোর পর ম্যাকাই টেস্ট ঘিরে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এটি হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ১০ হাজার।

২২ আগস্ট শুরু হয়ে টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচের খেলা।

আগামী ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট শুরু হতে যাওয়া এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টের প্রথম দিনের সাধারণ টিকিট আর পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের কিছু টিকিট এখনো বিক্রির জন্য রয়েছে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ডারউইনে পাওয়া জয়ের পর নাজমুল হোসেন শান্তর দল এখন সিরিজ জয়ের হাতছানি দেখছে। ম্যাকাই টেস্টে জয় অথবা ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

এনএনবাংলা/এফএস