সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান আদমজী ইপিজেডে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্যুট, ব্লেজার ও ট্রাউজার। এ প্রতিষ্ঠানটি ২০১২ সালে রোমানিয়া ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড। প্রায় ৫ লাখ ৩৫ হাজার বর্গফুট আয়তনের এই কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় উচ্চমানের ফরমাল পোশাক। এইচঅ্যান্ডএম, জারা, মার্কস অ্যান্ড স্পেনসার এবং সিঅ্যান্ডএ-র মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো এখন এই কারখানার প্রধান ক্রেতা।

বর্তমানে কারখানাটিতে ৮ হাজার ১৯৪ জন কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ১৬০ জন বাংলাদেশি এবং ৩৪ জন বিদেশি। তারা বছরে প্রায় ৫০ লাখ পিস পুরুষদের পোশাক সরবরাহ করছে আন্তর্জাতিক বাজারে। সবশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৯৮ মিলিয়ন ডলারে।

প্রতিষ্ঠানটি তাদের কারখানায় ৪৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং ২০২৫-২৬ অর্থবছরে ৯৭ দশমিক ৮৮ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিষ্ঠানটির বার্ষিক রপ্তানি আয় প্রায় ৯৮ মিলিয়ন ডলার।

পরিবেশবান্ধব উৎপাদনের জন্য কারখানাটি ইতোমধ্যে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিড গোল্ড’ সনদ পেয়েছে। কারখানায় রয়েছে নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থা।

এনএনবাংলা/এফএস