সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘সরকার জানে বাসভবনে কারা ড্রোন হামলা চালিয়েছে’

অনলাইন ডেস্ক :

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, তার সরকারি বাসভবনে কারা বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সরকার তা জানে। গত রোববার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর মুস্তাফা আল-কাজেমি এই মন্তব্য করেন। তার বরাত দিয়ে আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারাই এই হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, “গতকালের এই অপরাধের সঙ্গে যারা জড়িত আমরা তাদেরকে বিচারের আওতায় আনব।” তিনি বলেন, “আমরা তাদেরকে খুব ভালভাবে চিনি এবং তাদের মুখোশ উন্মোচন করে দেব।” শনিবার বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোন এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির বাসভবনে ড্রোন হামলা হয়। তবে হামলার পর অক্ষত রয়েছেন আল-কাজেমি। এ ঘটনার পর প্রধানমন্ত্রী জরুরীভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন, পাশাপাশি ইরাকের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বিভিন্ন খবরে বলা হচ্ছে- রাজধানী বাগদাদের নিরাপত্তা জোরদার করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পার্সটুডে