সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

‘শুটার ভেলু’ গ্রেপ্তার, ওয়ান শুটার পাইপগান ও গুলি উদ্ধার

খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে ‘শুটার ভেলু’কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে এ ভবনে তার যাতায়াত ছিল। আলামিনের বাড়ি খুলনার বানিয়া খামার এলাকায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আলামিন একটি হত্যা মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএনবাংলা/