সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সদর বাজার এলাকায় দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদার উপস্থিত ছিলেন।

অভিযানে সরকারি জমি দখলমুক্ত করার পাশাপাশি বাজার এলাকায় সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত করা হল।

সংশ্লিষ্টদের মতে, সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতে আবার যেন কোন অবৈধ ভাবে দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এনএনবাংলা/