সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচে লিওনেল মেসি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সালিভানের অনভিপ্রেত ঘটনাটি এখন ফুটবল জগতে তোলপাড় সৃষ্টি করেছে।

২০ আগস্ট অনুষ্ঠিত ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটির শেষদিকে বলের দখল নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। ‘সুলিভান ব্রাদার্স’ নামে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। তাদের বড় দুই ভাই গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসির ইন্টার মায়ামির। এমনকি আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতেও জড়ান কুইন সুলিভান।

গত বৃহস্পতিবার মেসির ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ম্যাচে কুইন সুলিভানের সঙ্গে মেসির উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে কুইনের ঘাড়ের পেছনে মৃদু চড় দেন মেসি। এ ঘটনায়ই পরে মেসিকে জরিমানা করে মেজর লিগ সকার কর্তৃপক্ষ

ওই সময় কুইনের মাথার পেছন দিকে চড় মারেন মেসি। যে কারণে ইন্টার মায়ামির অধিনায়ককে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ঘটে আরেকটি হাতাহাতির ঘটনা। যেখানে সম্পৃক্ত থাকায় আরেক সুলিভান ভাই কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। একই পরিণতি হয়েছিল মায়ামির ইয়ানিক ব্রাইটেরও।

মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচের দুটি ঘটনার জন্য মেসি এবং তার ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকে জরিমানা করা হয়েছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি। ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে মৃদু চড় দেন মেসি। ওই ম্যাচেই নিজের বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি।

ফ্রের জরিমানার ঘটনাতেও জড়িয়ে ছিলেন সুলিভান। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা বাধে। এরপর ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। জবাবে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান। ম্যাচের শেষ মুহূর্তে বলের বাইরে সংঘর্ষের ঘটনায় দুটি লাল কার্ডও দেখানো হয়। মায়ামির ইয়ানিক ব্রাইট ও কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে শুক্রবার কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমএলএস।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভান সুলিভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। বুধবার আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ফাউলের প্রভাব বাড়িয়ে দেখানোর অভিযোগে তাকে জরিমানা করা হয়।

এনএনবাংলা/এফএস