সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা

হামলার পর জাহাজটিতে আগুন ধরতে দেখা যায়।ছবি: সংগৃহীত

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও সোমবার (২৪ আগস্ট) জানিয়েছে, বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।

ইউকেএমটিও জানায়, কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার তথ্য অনুযায়ী, অজ্ঞাত বস্তুটি জাহাজে আঘাত হানার পরই ডেকে আগুনের সূত্রপাত হয়। তবে হামলার পর জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন। পাশাপাশি এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি নিরাপত্তা ব্যবস্থা দ্রুত ও সফলভাবে নেওয়া হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের এই কৌশলগত নৌপথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানিয়েছে ইউকেএমটিও।

সম্প্রতি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: ইয়েনি শাফাক

এনএনবাংলা