সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

বিপিএল নিয়ে তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

আগামীকাল রোববার (৩০ আগস্ট) ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব)-এর ব্যানারে কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনের নেতৃত্বে ক্রিকেটাররা বিসিবি প্রধানের মুখোমুখি হবেন।

জানা গেছে, অস্ট্রেলিয়া সফর শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার তাসকিন আহমেদ দলের সঙ্গে দেশে ফিরেননি। এই চার ক্রিকেটার অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে চার ক্রিকেটার পরিবারসহ দেশে ফিরবেন ছুটি কাটিয়ে। বাকি ক্রিকেটাররা গতকাল রাতে ম্যাকেই থেকে ব্রিসবেন ও সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরছেন। টেস্ট শেষ হওয়ার পরপরই টিকিট না পাওয়ায় ক্রিকেটারদের দেশে ফিরতে সময় বেশি লেগেছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছেন, বিপিএলের গত দুই আসরে প্রায় ৪০ কোটি টাকা আর্থিক ক্ষতি হওয়ায় চলতি মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা বোর্ডের নেই। দেশের সবচেয়ে জমজমাট ও লাভজনক এই আসর বন্ধ হয়ে গেলে ঘরোয়া ক্রিকেটাররা বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় রয়েছেন দেশের ক্রিকেটাররা। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল খেলোয়াড়দের জন্য বিপিএল না হওয়া বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাতে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা।

এনএনবাংলা/এফএস