সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

অটোরিকশা নিয়ন্ত্রণ দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’

সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বর চত্বরে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এসব দাবি জানান তারা। সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় তারা পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানান।

সমাবেশের মূল আয়োজক ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘আমরা অটোরিকশা বা কারও রুটি-রুজির বিরুদ্ধে নই। তবে রিকশার ওপর নির্ভর করে একটি দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। কাজেই এসব অবৈধ অটোরিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। কারণ আমরা চাই নিরাপদ সড়ক।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট ও অনিয়ন্ত্রিত পরিবহণ ব্যবস্থা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে প্রশিক্ষিত জনগোষ্ঠী দরকার, যা আমাদের দেশে অনুপস্থিত। এ কারণে বিদেশি বিনিয়োগও হচ্ছে না।’

দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যারিস্টার ওমর সাদাত।

এনএনবাংলা/