সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাব ট্রাম্পের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই এই প্রস্তাব দেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যেহেতু এখন এটি আমাদের (যুক্তরাষ্ট্রের) নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখা উচিত??? আমেরিকার মতোই এটি আগের চেয়ে অনেক বেশি ‘হট’ বা উত্তপ্ত হবে!”

ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে তিনি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এরও আগে, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার সিদ্ধান্ত নেন তিনি।

তবে ট্রাম্প হরমুজ প্রণালির নাম পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেননি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তিনি শুধু ছুড়ে দিয়েছেন।

কিছু দিন আগে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে ট্রাম্প প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

উল্লেখ্য পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর একটি। পৃথিবীর এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। ভৌগোলিকভাবে প্রণালিটি ইরানের ভূখণ্ডে অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো সমস্যা ছিল না।

এনএনবাংলা/এফএস