আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার দুপুর থেকে টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটবে। একই সময়ে আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে ওই এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএনবাংলা/এফএস
