সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, সন্দেহভাজন আটক

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্কিং করে রাখা রাজধানী পরিবহনের বাসটিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৬০৪।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এনএনবাংলা/