সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী আটক

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খিলগাঁও থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– শওকত আলী সোহাগ (৪৫),জেহাদুল ইসলাম জাহিদ (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শওকত আলী সোহাগ মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম জাহিদ আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সুমন খিলগাঁও বউ-বাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউ-বাজার যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএনবাংলা/এফএস