সাম্প্রতিক
সাজেকে অবরোধ-গুলিবর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরলেন ৩ হাজার পর্যটক প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি, এনইআইআর চালু করছে বিটিআরসি কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫ দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আবারও স্থগিত ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, শেষ বলে রেকর্ড সৌদি কারাগারে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য চাইল বাংলাদেশ
Skip to content

‘সেক্সটিং’ কেলেংকারি:অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদত্যাগ

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় ও বিব্রতকর আন্তর্জাতিক কেলেঙ্কারির পর দেশটির টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন।

চার বছর আগে একজন মহিলা সহকর্মীকে সেক্সটেক্সট পাঠানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর শুক্রবার টেস্ট অধিনায়কের পদ ছেড়ে দেন পেইন।

নিউজ কর্পোরেশনের প্রতিবেদনে সেক্সটিং কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক। ৩৬ বছর বয়সী পেইন শুক্রবার অ্যাডিলেডে মিডিয়ার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন যে তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছেন কিন্তু টেস্ট স্কোয়াডের সদস্য থাকতে চান।

৮ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার তিন সপ্তাহেরও কম সময় আগে এই ঘোষণা আসে।

পেইন বলেছেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমার, আমার পরিবার ও ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত।এসময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন পেইন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে যে তাদের বোর্ড পেইনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের চেষ্টা করছে।