সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

১৭ থেকে ৩১ ডিসেম্বর নিম্ন আদালত ছুটি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অধস্তন দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। তবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার এ সিদ্ধান্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২১ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিটি ১৮ নভেম্বর জারি করা হয়। সাধারণত পুরো ডিসেম্বর মাস অবকাশে থাকতো নিম্ন আদালত। চলতি বছর সেটি কমানো হয়েছে।