সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কচুয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সিএনজিচালক সোহেল মিয়া (৩৬) ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার (৩২)। এ ঘটনায় রিপন (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা শাহরাস্তিগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সোহেলসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞান হয়ে পড়ে থাকেন যাত্রী রিপন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান, দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও আমরা ( পুলিশ) ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলে ব্যবস্থা করেছে। ট্রাক ও দুমড়ে মুছড়ে যাওয়া সিএনজিটি জব্দ করা হয়েছে।

–ইউএনবি