সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ

অনলাইন ডেস্ক :

শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার নিয়োগ দেয়া হয়েছে। কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ কথা জানায় । খবর সিনহুয়ার।
কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটিতে একটি নতুন সরকার গঠনে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে নিয়োগ দিয়ে আমিরের পক্ষে এক নির্দেশ জারি করেন এবং অনুমোদনের জন্য নামের একটি তালিকা পাঠান।
গত ৮ নভেম্বর কুয়েত সরকার আমিরের কাছে পদত্যাগ পত্র জমা দেয়। ১৪ নভেম্বর আমির এ পদত্যাগ পত্র গ্রহণ করেন।
পার্লামেন্টারি সেশনের প্রাক্কালে এ পদত্যাগ পত্র গ্রহণ করা হলো।
উল্লেখ্য, কুয়েতে বারবার মন্ত্রিপরিষদের রদবদলের অভিজ্ঞতা রয়েছে।