Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

রাজধানীতে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ৬১ জনের কাছ থেকে ১২ হাজার ৭৬২ পিস ইয়াবা, ৮৬ গ্রাম হেরোইন, সাড়ে ১২ কেজি গাঁজা, পাঁচ বোতল দেশি মদ, আট বোতল বিদেশি মদ ও ১৩৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।