সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার মোর্শেদ বিন নূর বলেন, দুদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি বলেন, শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।