সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পাবনায় গাড়ির ধাক্কায় তাজাকিস্তানের প্রকৌশলী নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত তাজাকিস্তানের এক প্রকৌশলী মালামাল বহনকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলী বারজাহান (৩৫) তাজাকিস্তানের নাগরিক ও প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানা সূত্র জানায়, প্রকল্পের ভেতরে কর্মরত অবস্থায় পেছন থেকে গাড়িটি ধাক্কা দিলে গুরুতর আহত হন প্রকৌশলী বারজাহান। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহত ওই প্রকৌশলীর লাশ তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

–ইউএনবি