সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

১০ কেজি ওজন কমালেন শাবানা আজমি

অনলাইন ডেস্ক :

৭১ বছর বয়স, এই বয়সেও ১০ কেজি ওজন কমিয়ে একেবারে ফুরফুরে হয়ে উঠলেন শাবানা আজমি। করণ জোহরের পরবর্তী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্যই এই দশ কেজি ওজন কমালেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় নিজের চরিত্রকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য এই ওজন কমানো বলে মন্তব্য পাঁচবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর। ছবিতে আলিয়া ভাটের দাদির ভূমিকায় দেখা যাবে শাবানাকে। তার ভাষ্য, ‘ছবিতে আমি একজন অত্যন্ত উচ্চবিত্ত ঘরের বর্ষীয়ান সদস্যা। তাই করণ জানিয়েছেন, আমাকে এই ছবিতে ভীষণ গ্ল্যামারাস এবং আকর্ষণীয় একজন মানুষ হিসেবে হাজির হতে হবে। ছবিতে আমার পোশাক ডিজাইন করেছেন মনিশ মালহোত্রা।’ নিজের ওজন কমানো প্রসঙ্গেও মুখ খুলেছেন শাবানা, ‘সাধারণত কোনো চরিত্রের জন্য ওজন খুব করে বাড়ানো কিংবা কমিয়ে ফেলতে আমি সেভাবে বিশ্বাসী নই। বিশেষ করে একটা বয়সের পর তো নয়ই। তবে করণের ছবির এই চরিত্রের জন্য এটি জরুরি ছিল।’ এর আগে শাবানা আজমিকে শ্যাম বেনেগারে মান্ডি ছবির জন্য দশ কেজি ওজন বাড়াতে হয়েছিল। এবার করণের জন্য কমাতে হলো ওজন।