সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অবশেষে সাকিবের ছুটি মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

অনেক নাটকীয়তার পর অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এখন তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিমান ধরবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার পরই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, আসন্ন নিউজিল্যান্ড সফরে যেতে চান না জানিয়ে ছুটি চেয়েছেন সাকিব। তবু, গত ৪ ডিসেম্বর তাকে নিয়েই নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। কিন্তু প্রশ্ন উঠে এর পরই। কারণ, দল ঘোষণার ঘণ্টাখানেক পরই ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব। অবশ্য, সংবাদমাধ্যমগুলোতে আরও আগে থেকেই খবর বের হয় যে, সাকিব নিউজিল্যান্ডে যাচ্ছেন না। এ ব্যাপারে দল ঘোষণার দিনই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও নিশ্চিত করেছেন। তবে এটাও জানান যে, সে কেবল মৌখিকভাবে ছুটির কথা জানিয়েছিল। অর্থাৎ, দল ঘোষণার আগে ছুটি চেয়ে আনুষ্ঠানিকভাবে সাকিব কোনো চিঠি দেননি। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়েই স্কোয়াড দেয় নির্বাচকরা। এর দু’দিন পর অবশেষে দেশসেরা তারকার ছুটি মঞ্জুর করলো বিসিবি।