সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অনন্য কীর্তি গড়লেন কোহলি

অনলাইন ডেস্ক :

নিউ জিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে দুই ইনিংসের কোনোটিতে বিরাট কোহলি করতে পারেননি ফিফটি। তবে অন্যরকম একটি ফিফটি হয়ে গেছে তার এই ম্যাচে। পেয়েছেন ৫০ টেস্ট জয়ের স্বাদ। এতে নাম লিখিয়েছেন তিনি ইতিহাসে। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণের প্রতিটিতে অন্তত ৫০ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন কোহলি। মুম্বাই টেস্ট সোমবার ৩৭২ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। একই সঙ্গে তারা ফিরে পেয়েছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ভারতের হয়ে ২০১১ সালে টেস্ট অভিষেক হওয়া কোহলির এই সংস্করণে ৫০ জয় এলো ৯৭ ম্যাচে। ওয়ানডেতে ২৫৪ ম্যাচে তার জয় ১৫৩টি। আর ৯৫ টি-টোয়েন্টিতে জয় ৫৯টি। অধিনায়ক হিসেবে কোহলির টেস্ট জয় হলো ৩৯টি। নেতৃত্বে সর্বোচ্চ জয়ের তালিকায় তিনি পৌঁছে গেলেন তিন নম্বরে স্টিভ ওয়াহর (৪১) আরও কাছে। ৪৮ জয় নিয়ে রিকি পন্টিং দুইয়ে। ৫৩ জয় নিয়ে রেকর্ডটির মালিক গ্রায়েম স্মিথ।