সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ২০ ও ২১ ডিসেম্বর রংপুর পর্যটন মোটেলে পীরগাছা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন, সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: হিরম্ব কুমার রায়। প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং এ বিষয়ে জানো প্রকল্পের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শেখ শামসুল আরেফীন, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: মো: আবু আল হাজ্জাজ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: শেখ মো: সাইদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সিরজুল হক, জেলা শিক্ষা অফিসার মোছা: রোকসানা বেগম।
জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রাব্বানী, ম্যানেজার, মাল্টিসেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মারুফ আহ্মেদ, প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প, ইএসডিও।