সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ ক্যামপেইন সম্পন্ন

জেলা প্রতিনিধি, রংপুর:

বাঁচাতে মানব প্রান, স্বেচ্ছায় করব রক্ত দান-এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাচড়ায় সোমবার ও মঙ্গলবার গজঘন্টা ইউনিয়ন পরিষদ ও বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যামপেইনের আয়োজন করা হয়। ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে রেঁনেসা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের সহযোগিতায় এ ক্যামপেইনের আয়োজন করা হয়। এ সময় গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সংগঠনের পক্ষ থেকে সভাপতি ওয়াসিমুল বারী সিয়াম, সাধারন সম্পাদক ইয়াসির শাহরিয়ার সানি, সদস্য জীবন, মোশারফ,ম্ঈুদ, সৌরভ এবং রেঁনেসা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক (অর্থ) রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। ক্যামপেইনে প্রায় ২ হাজার লোকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।