সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টেস্টে সুযোগ পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন রাহুল

অনলাইন ডেস্ক :

এক দিন পরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনার হিসেবে তো বটেই, দলের সহ-অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে লোকেশ রাহুলের কাঁধে। তবে এই ওপেনারই নাকি কিছুদিন আগে টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়েই সংশয়ে ছিলেন। সম্প্রতি তার সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে আলাপচারিতায় এই তথ্য প্রকাশ করেছেন রাহুল। ২০১৪ সালে অভিষেকের পর লাল বলের ক্রিকেটে রাহুল নিজের জায়গা পাকা করতে পারেননি। বেশ কয়েক বার বাদ পড়েছেন। আবার ফিরেও এসেছেন। ২০১৮ সালের পর বহুদিন দলে সুযোগই পাননি। তবে ইংল্যান্ড সফরে বন্ধু ও বহুদিনের সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের চোট তার জন্য জাতীয় দলের দরজা আবারও খুলে দেয়। ইংল্যান্ডের মাটিতে ৮ ইনিংসে ৩১৫ রান করে দলে নিজের জায়গা পাকা করে ফেলেন। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সহ-অধিনায়ক তো বটেই, ভবিষ্যতে অধিনায়ক হিসেবেও তাকে দেখা হচ্ছে। ২০১৯ সালে সিডনির পর আগামী রোববার সেঞ্চুরিয়ানে রাহুল ও মায়াঙ্ক আবার একসঙ্গে ওপেন করবেন। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে মায়াঙ্কের সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, ‘ছয়-সাত মাস বা বছরখানেক আগেও ভাবতে পারিনি যে আমি আবার টেস্ট খেলার সুযোগ পাব। তবে সব কিছুই খুব দ্রুত পরিবর্তিত হয়েছে এবং আমি খুবই খুশি ও গর্বিত যে আমার ওপর এই সফরের জন্য সহ-অধিনায়কত্বের এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের সেরাটা দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’