সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অ্যামাজন প্রাইমে দেখা যাবে ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ’

অনলাইন ডেস্ক :

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে ঘিরে শঙ্কা ছিল সরাসরি খেলা দেখানো নিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের দুটি টিভি চ্যানেল জি টিভি ও টি-স্পোর্টস খেলা দেখাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অনলাইন প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখাবে বলেও জানিয়েছে। অ্যামাজন প্রাইমের ভারতের কান্ট্রি হেড গৌরব গান্ধি জানিয়েছেন, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিয়েই অ্যামাজন প্রাইম সরাসরি খেলা দেখানো শুরু করতে যাচ্ছে। ‘ক্রিকেট শুধু ভারতেই না, সমান ভাবে জনপ্রিয় ভারতেও। আমরা আমাদের গ্রাহকদের সব রকম সুবিধা দিতে চাই। আসন্ন নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে সরাসরি খেলা দেখানো শুরু করতে যাচ্ছে অ্যামাজন প্রাইম। এ নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। আগামী বছর আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচসহ বেশ কিছু সিরিজ সরাসরি দেখাতে পারব বলে আশাবাদী।’ আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।