সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ডাকাতের সঙ্গে লড়াই করে আহত সিটি তারকা

অনলাইন ডেস্ক :

ডাকাতের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফুটবলার জোয়াও ক্যানসেলো। তাঁর বাড়িতে ডাকাতি করতে এসেছিল কিছু ডাকাত। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এ কথা জানিয়েছেন পর্তুগিজ ফুটবলার। বান্ধবী ড্যানিয়েলা মাচাদো এবং দুই বছরের মেয়ে অ্যালিসিয়াকে নিয়ে ক্যানসেলো ম্যানচেস্টারে বসবাস করেন। ম্যানচেস্টারের সেই বাড়িতেই ঘটেছে ডাকাতির ঘটনা। ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসেলো জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। রুখে দাঁড়ালে এমনই হয়। আমার অলংকার ওরা নিয়ে গেছে এবং চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কিভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’ ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যান সিটি জানিয়েছে, তারা আহত ফুটবলারের পাশে আছে। এরইমধ্যে ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। এদিকে আর্সেনালের বিপক্ষে ক্যানসেলোকে খেলানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সিটি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে সিটির সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও ডাকাতদের হামলার শিকার হয়েছিলেন।