সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিগ ব্যাশে করোনা আক্রান্ত ১১ ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি দুই দলের মোট ১১ জন ক্রিকেটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হয়েছেন বেশ কয়েক জন সাপোর্ট স্টাফ। মেলবোর্ন স্টার্সের ৭ ক্রিকেটার ও ৮ সাপোর্ট স্টাফ এবং সিডনি থান্ডার ক্লাবের চার ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত বাড়লেও লিগ স্থগিত করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যেভাবে ক্লাবগুলো করোনা পরিস্থিতি সামলাচ্ছে সেটা প্রশংসার যোগ্য। প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কারও রিপোর্ট পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। তাই এই মুহূর্তে সূচি অনুযায়ী লিগ এগিয়ে যাবে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের ব্যাটার ট্রাভিস হেড। ফলে চতুর্থ টেস্টে তিনি মাঠে নামতে পারবেন না। এই মুহূর্তে তিনি মেলবোর্নে কোয়ারেন্টিনে আছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। আক্রান্ত হয়েছেন অ্যাশেজের ম্যাচ রেফারি ডেভিড বুন। যে কারণে তিনি সিডনিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না।